Apan Desh | আপন দেশ

বিসিবির পর্ষদে নারী  ক্রিকেটারদের চান রুমানা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৭, ২৬ এপ্রিল ২০২৬

বিসিবির পর্ষদে নারী  ক্রিকেটারদের চান রুমানা

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নারী ক্রিকেটারদের দেখতে চান সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তার মতে এটি হবে দেশের নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

রুমানা বলেন, বিসিবির বোর্ডে যদি নারী ক্রিকেটারদের মধ্য থেকে কেউ পরিচালক হিসেবে আসেন, তবে তা মাঠের ক্রিকেটের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে।

বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। এ প্রেক্ষাপটেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

রুমানা বলেন, অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।

আরও পড়ুন<<>>অনুশীলনে যোগ দিতে প্রবাসী আনিকা আসছেন আজ

বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ২ জন এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনীত ও ১ জন ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকে।

এখন পর্যন্ত এ ২৫ জন পরিচালকের মধ্যে কোনো নারী ক্রিকেটারের জন্য নির্দিষ্ট কোটা বা পদ নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন যে, বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা বেশ জটিল। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন ছাড়া নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব।

রুমানা বলেন, ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়। জটিল। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন ছাড়া নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রায় অসম্ভব।

রুমানা বলেন, ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়