ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
সামা টিভি বলছে, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা নেতৃত্বের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন।
বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন।
ইরানি প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এ প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।
আরও পড়ুন : জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না : মির্জা ফখরুল
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তানের রাজধানীতে অবস্থান করছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক করছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































