Apan Desh | আপন দেশ

জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ২৫ এপ্রিল ২০২৬

জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না : মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

জামায়াতে ইসলাম কখনো সুস্থ চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে।’

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 

জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, ‘তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে।’

তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনের আগে থেকেই একটি গোষ্ঠী তৎপর ছিল। নির্বাচনে ব্যর্থ হয়ে সেই শক্তিটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার পেছনে একটি চক্র কাজ করছে। শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলেই সরকার বিশ্বাস করে। কোনো অপশক্তি যেন দেশে স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

আরও পড়ুন : জঙ্গি হামলা নিয়ে যে তথ্য জানাল সিটিটিসি

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়