Apan Desh | আপন দেশ

যুদ্ধ কবে শেষ হবে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৭, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫১, ২৮ মার্চ ২০২৬

যুদ্ধ কবে শেষ হবে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। তিনি দাবি করেন, স্থলবাহিনী মোতায়েন ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

শুক্রবার (২৭ মার্চ) ফ্রান্সে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের রুবিও বলেন, আমরা এ অভিযানে নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে বা তার থেকেও এগিয়ে আছি। যথাসময়ে—কয়েক সপ্তাহের মধ্যেই—এটি শেষ হবে।

তিনি বলেন, এ অভিযান শেষ হলে ইরান সাম্প্রতিক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়বে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও জি৭ মিত্রদের জানিয়েছেন—যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছে, তা আরও দুই থেকে চার সপ্তাহ চলতে পারে।

আরও পড়ুন <<>> নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

তবে যুদ্ধ-পরবর্তী বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে ইরান কোনো বাধা সৃষ্টি করলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

রুবিও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতোমধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে এবং তেহরান কিছু বিষয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক জবাব দেয়নি ইরান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement