Apan Desh | আপন দেশ

আতাহার খানের কবিতা ‘আছি’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ মে ২০২৬

আপডেট: ১২:৪০, ৩১ মে ২০২৬

আতাহার খানের কবিতা ‘আছি’

ছবি: আপন দেশ

আছি

এখানে নেই, ওখানে নেই, কোথায় আমি আছি,  
শূন্যে ভাসি, জমাট মেঘ, বাতাসে নেই গতি,
সুতোয় কেটে স্বপ্নগুলো যত্নে ধরে রাখি,
সময় এসে পাল্টে  দেয় পুরানো ঘরবাড়ি
ভয় পেয়ো না, হিসাব কষে আসছি তাড়াতাড়ি,
ভরা জীবন, ভলোবাসার আলোয় মাখামাখি,
অজেয় প্রেম, দূর আকাশে হাসে অরুন্ধতি,
ভাবছো কেন, পৌঁছে গেছি তোমার কাছাকাছি।

ক্ষমতামুখী দ্বন্দ্বে মাতে অবুঝ রাজনীতি!
শান্তি নেই, যুদ্ধে চলে ধ্বংস সারা দিন,
বিপদ জেনে চুপ থাকিনি, শুধরে নিই ঋণ,
নতুন আশা, বদলাচ্ছে অতীত রীতি-নীতি!
দীর্ঘ পথ, জড়িয়ে আছে তাজা ফুলের মালা,
ঘ্রাণে বিভোর, জমে উঠবে পুরো নাট্যশালা!

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়