Apan Desh | আপন দেশ

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযানে ১৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ মে ২০২৬

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযানে ১৬ জন গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজধানীতে ‘ব্লক রেইড’ পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মুদগার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ওই ব্লক রেইড পরিচালনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতাররা হলেন, মোহাম্মদ আরিফ হোসেন (১৮), মো. রাসেল (২২), মোহাম্মদ মাহফুজ (২০), মোহাম্মদ সাকিব (১৪), মোহাম্মদ আকাশ (২২), মোহাম্মদ রিপন হোসেন (২৭), মো. রাকিব শিকদার (২০) ও মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬)।

এ ছাড়া ব্লক রেইডে গ্রেফতার অন্যরা হলেন, নূর মোহাম্মদ (৪৫), সাদ্দাম মিয়া (৩২), আব্দুল্লাহ আল মাহিম (২৮), মো. শাকিল (২৫), মোহাম্মদ ইমন খান (৩৫), গোলাম রাব্বানী (২২), মোহাম্মদ রানা (২৮) ও মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮)।

আরও পড়ুন : ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের তথ্যমতে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শনিবার মুদগার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড চালিয়ে ওই ১৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়