ছবি: আপন দেশ
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। তবে ভোটের আগেই তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আটজন পরিচালক।
সোমবার (২৫ মে) দুপুরে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
ক্যাটেগরি-১ থেকে ভোট হবে মাত্র দুটি বিভাগে। আর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। এ ক্যাটেগরি থেকেই নির্বাচন করছেন তামিম ইকবাল।
প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। ফলে এ বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
এছাড়া ক্যাটেগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন—ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন।
আরও পড়ুন <<>> হামজা-সামিতদের দলে নতুন মুখ স্বাধীন
ক্যাটেগরি-৩ থেকে একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। তিনি প্রথমবার বিসিবির পরিচালক হয়েছিলেন ২০০৫ সালে।
বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটেগরি-২ থেকে ১২টি এবং ক্যাটেগরি-৩ থেকে একটি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন।
খুলনা বিভাগে দুটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন—মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন—ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহীম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিব আহমেদ সালাম এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































