ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও নতুন চুক্তি নিয়ে আলোচনা হলেও সেখানে ইসরায়েলকে সরাসরি অন্তর্ভুক্ত না করায় দখলদার দেশটি অস্বস্তিতে পড়েছে। তবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়লেও নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এখনো শক্ত অবস্থানে রয়েছে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা সম্ভাব্য চুক্তির যে খসড়া দেখেছেন, তা নিয়ে তারা সন্তুষ্ট নন। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক মহলে শঙ্কা বাড়ছে।
আরও পড়ুন <<>> মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সেনাবাহিনী। বিশেষ করে ড্রোন হামলার ঘটনা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘনিষ্ঠভাবে কাজ করলেও বর্তমানে দুই দেশের মধ্যে নীতিগত মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা ইসরায়েলের সামরিক কৌশলে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































