Apan Desh | আপন দেশ

ঝিনাইদহের ঘটনায় মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ মে ২০২৬

আপডেট: ১৭:৫৯, ২৫ মে ২০২৬

ঝিনাইদহের ঘটনায় মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী মামলার ঘটনায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিষয়টি নিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে করেন।

সোমবার (২৫ মে) বিকাল ৫টা ১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ জানান, গত ২২ মে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটে। পরে ২৩ মে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন <<<>> এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

তিনি বলেন, ঘটনার পর ডিবি পুলিশ যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করা হয়।

তার অভিযোগ, অয়নকে কোনো আইনজীবী নিতে দেয়া হয়নি। এছাড়া সোমবার আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়