ছবি: আপন দেশ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে।
তিনি বলেন, ‘নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া, জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।’
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঈদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট থাকবে। ২টি পুরুষদের ও ১টি নারীদের প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। মোট ৪টি গেট থাকবে। নামাজ শেষ করে বের হওয়ার জন্য ভিআইপি ১টি ও পুরুষের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। মোট ৭টি গেট থাকবে। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেয়া হয়েছে। কোরবানি শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার নির্দেশ দেয়া হয়েছে। ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে অপসারণ করা হবে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
তিনি আরও জানান, মাতুয়াইল থেকে রাত ৯টা থেকে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ শুধু হবে। ১৩ হাজার ৪৫৩ কর্মী কাজ করবেন। ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































