Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ২৮ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি প্রায় চার সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ঠাট্টা করেছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি আরব সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’

এসময় তিনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললে উল্লেখ করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক

ট্রাম্প বলেন, তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’ মানে হরমুজ- খুলে দিতে হবে। দুঃখিত, এটা বড় ভুল হয়ে গেছে। পরে নিজেই মন্তব্যটি ঘিরে সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, গণমাধ্যম বিষয়টি নিয়ে সরব হতে পারে, তবে তার ক্ষেত্রে এমন ভুল সচরাচর ঘটে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন