Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধে কোন দেশে কতজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ২৪ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে কোন দেশে কতজন নিহত

ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পর শুরু হওয়া পাল্টা-পাল্টি হামলায় এখন পর্যন্ত ১৪টি দেশে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ হাজারের বেশি। মঙ্গলবার (২৪ মার্চ) আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, সংখ্যা সরবরাহ করেছে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই ইরানের। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক। লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়েছে। ইসরায়েলে সরকারি নিয়ন্ত্রণের কারণে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা জানা কঠিন।

আরও পড়ুন <<>> সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হয়। ইসরায়েলও এতে অংশ নেয়। মাত্র কিছু সময়ের মধ্যে ইরান পাল্টা হামলা শুরু করে। ইরান প্রধানত ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

যুদ্ধের ২৫তম দিনে দেশভিত্তিক হতাহতের পরিস্থিতি :

ইরান: অন্তত ১,৫০০ নিহত, ১৮,৫৫১ আহত
লেবানন: অন্তত ১,০৩৯ নিহত, ২,৫৮৩ আহত
ইরাক: অন্তত ৬১ নিহত, ডজনখানেক আহত
ইসরাইল: অন্তত ১৮ নিহত, ৪,৬৯৭ আহত
মার্কিন সামরিক বাহিনী: অন্তত ১৩ নিহত, ২০০ আহত
ফিলিস্তিন: অন্তত ৪ নিহত
সিরিয়া: অন্তত ৪ নিহত
কুয়েত: অন্তত ৬ নিহত, ডজনখানেক আহত
বাহরাইন: অন্তত ২ নিহত, ডজনখানেক আহত
সংযুক্ত আরব আমিরাত: অন্তত ৮ নিহত, ১৬০ আহত
ওমান: অন্তত ৩ নিহত, ১৫ আহত
সৌদি আরব: অন্তত ২ নিহত, ২০ আহত
জর্ডান: অন্তত ২৮ আহত
কাতার: অন্তত ১৬ আহত

এ তথ্যগুলো যুদ্ধের মানবিক ও আঞ্চলিক প্রভাব স্পষ্টভাবে তুলে ধরে। হতাহতের সংখ্যা এবং বিস্তৃত প্রভাব দেখাচ্ছে, এ সংঘাত কতটা গভীর এবং কতগুলো দেশের মানুষ এতে প্রভাবিত হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়