Apan Desh | আপন দেশ

সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৯, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১১:৩৩, ২৪ মার্চ ২০২৬

সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ার সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

রয়টার্সের তথ্যমতে, বিমানটিতে ১২৫ আরোহী ছিল। যাদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং জাতীয় পুলিশের ২ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

এখন পর্যন্ত অর্ধ শতাধিক আরোহীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে খুলল অফিস

কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের হারকিউলিস সি-ওয়ান থার্টি মডেলের বিমানটি। এমনকি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এটি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও শুরু হয়েছে তদন্ত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়