ছবি: সংগৃহীত
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশের জ্বালানি খাতে প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানির দাম ঘোষণা করেন।
নতুন দাম অনুযায়ী, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে যায়। ফলে প্রতিলিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮.৪০ রুপি (১.৬৪ ডলার) এবং ডিজেল বিক্রি হবে ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার)।
আলী পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুদ্ধ এখনও বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, তাই দাম বৃদ্ধি জরুরি হয়েছে। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপ এড়াতে পাকিস্তান সরকার রাজধানী ইসলামাবাদে একটি উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, এ ব্যবস্থা শনিবার (০৪ এপ্রিল) থেকে কার্যকর হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।
আরও পড়ুন <<>> ইরানের ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধের ইতি টানার আহবান
তিনি বলেন, গণপরিবহন ভাড়া ফ্রি রাখার মাধ্যমে সাধারণ মানুষকে শারীরিক ও অর্থনৈতিক চাপ থেকে কিছুটা রক্ষা করা সম্ভব হবে। তবে, যুদ্ধ অব্যাহত থাকায় জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনা এখন কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ না থাকায় আমাদের বাধ্য হয়ে মূল্য বৃদ্ধি করতে হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































