Apan Desh | আপন দেশ

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ১২ আগস্ট ২০২৬

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৬৩ জনে দাঁড়াল।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে খুলনা ও বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জন মারা গেছেন। অন্যদিকে এসময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩২০ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০১ জন ছাড়াও খুলনা বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৬৩, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৮ জন মারা গেছেন।

এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান।

তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে বিদায়ী জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। অর্থাৎ, ৬ মাসের চেয়ে গত মাসেই ডেঙ্গুতে দ্বিগুণ মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়