ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।
আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন, যার মধ্যে পুরুষ ৩ হাজার ৬৭৯ জন। অপরদিকে ২ হাজার ২৪৪ জন নারী আক্রান্ত হয়েছেন।
আপন দেশ/এসএস




































