Apan Desh | আপন দেশ

একদিনে হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ৭ মে ২০২৬

একদিনে হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ছবি: আপন দেশ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (০৭ মে) অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ২০৮ জন। 

আরও পড়ুন<<>>রক্তের প্রয়োজনে যাদের সঙ্গে যোগাযোগ করবেন

১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়