ছবি: আপন দেশ
জরুরি ভিত্তিতে রোববার (০৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (০১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন <<>> বগুড়া-৬, শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল, সাধারণ ছুটি ঘোষণা
তিনি জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।
আপন দেশ/এসএস




































