Apan Desh | আপন দেশ

যে ৩ খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ২৮ অক্টোবর ২০২৪

যে ৩ খাবারে ইউরিক অ্যাসিড বাড়ে

অতিরিক্ত প্রোটিন বা আমিষ খেলে অথবা অ্যালকোহল বেশি খেলে দেহে পিউরিন নামক নন এসেনসিয়াল এমাইনো অ্যাসিড তৈরি হয়। এ পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায়। সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। এটা টক্সিক এলিমেন্ট।

হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ, থাইরয়েডের সমস্যা এবং পিএসএন এর মতো সমস্যাগুলোও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। তবে খাবারের দিকে দিতে হবে বিশেষ নজর-

ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। জেনে নিন কোন ৩টি খাবার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে।

১. লাল মাংস (যেমন গরুর মাংস, খাসির মাংস): লাল মাংসে পিউরিন বেশি থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়ায়। তাই লাল মাংস এড়িয়ে চলুন।

২. সামুদ্রিক খাবার (যেমন চিংড়ি, সারডিন, টুনা):  সামুদ্রিক খাবারে পিউরিনের মাত্রা উচ্চ হওয়ার কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে।

৩. ডাল এবং শাকসবজি (যেমন মটরশুঁটি, কচু শাক): কিছু ডালে এবং শাকে পিউরিনের মাত্রা বেশি থাকে, যা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তাই এগুলো কম পরিমাণে খাওয়া উচিৎ।

এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং কম চর্বিযুক্ত খাবার খান, যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

আপন দেশ/কেএইচ 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ