Apan Desh | আপন দেশ

সোহেল খানের শেষ বিদায়ে গ্রামের বাড়িতে জনতার ঢল

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ২৪ নভেম্বর ২০২৬

সোহেল খানের শেষ বিদায়ে গ্রামের বাড়িতে জনতার ঢল

ছবি: আপন দেশ

জনপ্রিয় অভিনেতা সোহেল খান। তার মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে পৌঁছেছে। শেষবারের মতো প্রিয় অভিনেতাকে দেখতে পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ।

আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ছুটে আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন <<>> বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী আজ

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা হবে। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বগুড়ার একটি হোটেলে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল সোহেল খানের। শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে হোটেল কক্ষে থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এ অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়