Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ১৮ নভেম্বর ২০২৬

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: আপন দেশ

অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের নাজিরপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপ। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার একটি বাড়িতে হামলা চালানো হয়। সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

আরও পড়ুন<<>>কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী আহমেদ

তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলা এবং অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়