Apan Desh | আপন দেশ

ক্ষমতা আর পাবেন না আপা, শেখ হাসিনাকে ন্যান্সি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ১৬ নভেম্বর ২০২৬

ক্ষমতা আর পাবেন না আপা, শেখ হাসিনাকে ন্যান্সি

নাজমুন মুনীরা ন্যান্সি। ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করেন ন্যান্সি।

ভিডিওটির সঙ্গে দেয়া পোস্টে তিনি লিখেছেন, যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।

পোস্টে সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও তার ভিডিও শেয়ার এবং ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মধ্য দিয়ে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তা স্পষ্ট হয়েছে। সংক্ষিপ্ত এ বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন গায়িকা।

আরও পড়ুন <<>> পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাতের’ পর্বসংখ্যা বাড়ছে

এর আগেও বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান ও দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা গেছে ন্যান্সিকে। বিশেষ করে রাজনৈতিক বিষয়ে তার প্রকাশ্য অবস্থান নিয়ে অনুসারীদের মধ্যে আগ্রহ রয়েছে।

গানের জগতে দীর্ঘদিনের পরিচিত মুখ ন্যান্সি একসময় চলচ্চিত্র ও আধুনিক গানে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে সংগীতের চেয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার বক্তব্যই বেশি আলোচনায় আসছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: