ছবি: আপন দেশ
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাস্টিষ্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যেমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী বাস মালিক সমিতির অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,যুগ্ম সাধারন সম্পাদক ওমর আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারসহ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>রাজশাহী কলেজ ছাত্রলীগের দুই কর্মী আটক
এসময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেয়া হবে না। দেশ ও জনগণের স্বার্থে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল অপচেষ্টার জবাব দিতে চাই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































