শিল্প কোনো পাপ নয়: প্রভা
শিল্পকে শুধু একটি পেশা নয়, বরং একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির স্তম্ভ। এমনটাই মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোমবার (৩১ আগস্ট) তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সে পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।
১১:০৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার