Apan Desh | আপন দেশ

আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৫, ১৮ নভেম্বর ২০২৬

আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেয়া হবে না। এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়াতে হবে। অন্য কারও বশ্যতা মেনে নেয়ার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।

তিনি বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে।

আরও পড়ুন <<>> শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংসদের অগ্রযাত্রা ব্যাহত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের আলো-বাতাসে বেড়ে ওঠা তাবেদার অপশক্তিকে ব্যবহার করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে একটি মহল।

সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সে সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়