Apan Desh | আপন দেশ

কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ১৭ নভেম্বর ২০২৬

কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাট

ছবি: আপন দেশ

জয়পুরহাটে জেঁকে বসতে শুরু করেছে শীত। জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে হালকা থেকে মাঝারি কুয়াশা। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি আর চারপাশের স্নিগ্ধ সবুজ প্রকৃতি শীতের আগমনি বার্তা নিয়ে এসেছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া রূপ চোখে পড়ে। সকালের এ কনকনে হাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ জানান দিচ্ছে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শরৎ-হেমন্ত, আর দুয়ারে কড়া নাড়ছে শীতকাল।

​ভোরের এ অপরূপ কুয়াশার রূপ মুগ্ধ করছে সাধারণ পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। সকালে অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডার প্রকোপ। 

আরও পড়ুন<<>>খাদ্য নিরাপত্তা-কৃষি-পরিবেশ সুরক্ষায় দাবিতে মানববন্ধন

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

​ঋতু পরিবর্তনের এ সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল। তিনি বলেন, ঋতু পরিবর্তনের এ সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই এখন থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়