ছবি: সংগৃহীত
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে জামাল ভূইয়ারা।
ম্যাচের প্রথমার্ধই একটি গোল হজম করে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হামজা চৌধুরীরা। লড়াইও করেছেন তারা। কিন্তু হার এড়াতে পারেননি।
শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এতে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
আরও পড়ুন <<>> আজ হামজা-জামালদের সিঙ্গাপুর ‘পরীক্ষা’
প্রথমার্ধে বাংলাদেশ একটিও শট নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৪টি শট নেয়। এর মধ্যে একটি ছিল অন টার্গেট। কিন্তু গোলের দেখা পায়নি। বল দখলেও বাংলাদেশ এগিয়ে ছিল। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণ ভেঙে গোল আদায় করে নিতে পারেনি।
জাকার্তার গেলোরা বাঙ্ক কার্নো স্টেডিয়ামে এ ম্যাচে কোচ টমাস ডুলি চার পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন। কিন্তু ম্যাচের ফল পক্ষে আনতে পারেননি।
ম্যাচের ৩৫ মিনিটে নুর আবদুল্লাহর এসিস্টে গোল করেন সিঙ্গাপুরের হারিস স্টেওয়ার্ট। ওই গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































