ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)। তবে তার মৃত্যুর তাৎক্ষণিক কারণ এখনো স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ ছিলেন ড. সিতি হাসমাহ। তিনি দেশটির ইতিহাসের একেবারে শুরুর দিকের মালয় নারী চিকিৎসকদের একজন। চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা সম্পন্ন করার পর তিনি চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন।
বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা ও মা-শিশু সুরক্ষায় তার ভূমিকা সর্বজনস্বীকৃত।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে তার বিয়ে হয়। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্বকালে তিনি দেশটির ফার্স্ট লেডি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































