Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন।

আরও পড়ুন <<>> ইউনিভার্সেল মেডিকেলে শুরু হচ্ছে ‘ফ্রি হার্ট ক্যাম্প’

এছাড়া খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়