Apan Desh | আপন দেশ

শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ১৩ আগস্ট ২০২৬

শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি 

ছবি : সংগৃহীত

‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি। নতুন রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স ২’-এর প্রিমিয়ারের ঠিক আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শ্বেতা তিওয়ারির ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে, শ্বেতার অসুস্থতার খবর এমন সময়ে সামনে এলো, যখন ‘দ্য ট্রেইটর্স ২’ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের বেশ কয়েকটি প্রচারণামূলক ভিডিও, যেখানে শ্বেতার উপস্থিতি নজর কেড়েছে। 

একটি প্রোমোতে শ্বেতাকে বলতে শোনা যায়, তিনি তার স্বামীদের প্রতারণা করতে গিয়ে ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্যের পর অনুষ্ঠানের প্রতিযোগীদের মধ্যে সম্পর্ক ও উত্তেজনা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

শ্বেতার অসুস্থতার খবরের পাশাপাশি সম্প্রতি আলোচনায় এসেছে তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর কিছু মন্তব্যও। শ্বেতার বিরুদ্ধে সহ-অভিনেতা সিজান খানের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এসব অভিযোগ নিয়ে শ্বেতা তিওয়ারির পক্ষ থেকে নতুন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

রাজা চৌধুরী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন। তার দাবি, রাগের সময় তিনি কখনও দরজা, টিভি বা টেবিল ভাঙার মতো ঘটনা ঘটালেও শ্বেতাকে শারীরিকভাবে আঘাত করেননি। 

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এখন শ্বেতার অসুস্থতার খবরে তার পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।

আরও পড়ুন : ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় থাকছে না টেইলর সুইফটের গান

প্রসঙ্গত, টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি ‘কসৌটি জিন্দেগি কে’, ‘পরভরিশ’, ‘মেরে ড্যাড কি দুলহান’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘বিগ বস’, ‘নাচ বালিয়ে’সহ একাধিক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়