ছবি: সংগৃহীত
বিশ্বকাপে খেলতে যাওয়া ৪৮ দেশের তালিকায় বাংলাদেশ না থাকলেও এবারের আসরে থাকছে বাংলাদেশের ছোঁয়া। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয় অংশ নিচ্ছেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে মঞ্চ মাতাবেন তিনি। জমকালো এ আয়োজন হবে লস অ্যাঞ্জেলসের সো-ফাই স্টেডিয়ামে। বিষয়টি ফিফা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন ডিজে সঞ্জয়।
এ অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন মার্কিন র্যাপার নেইভাদিয়াস উইলবার্ন, যিনি ‘ফিউচার’ নামেই বেশি পরিচিত।
তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১১ জুন মেক্সিকোতে। আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন <<>> কেমন আছেন মাইকেল জ্যাকসনের সন্তান
সেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে গ্র্যামিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এছাড়া জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দাও পারফর্ম করবেন।
একদিন পর কানাডার টরন্টোতে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ১৩ মিনিটের এ আয়োজনে অংশ নেবেন আলানিস মরিসেত্তে, মাইকেল বুবলে ও অ্যালেসিয়া কারা।
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের ২৫০তম স্বাধীনতা দিবসও উদযাপন করবে। এ উপলক্ষে ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়ায় দুটি নকআউট ম্যাচের আগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































