Apan Desh | আপন দেশ

মিমি কাকে বিয়ে করছেন?

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ২২ অক্টোবর ২০২৬

মিমি কাকে বিয়ে করছেন?

ফাইল ছবি

ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও জনপ্রিয়। শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ ব্যাপকভাবে চর্চিত হয়। 

তবে সিনেমা নয়, ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় অভিনেত্রী। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন জানিয়েছে, চলতি বছরই বিয়ে করতে চলেছেন মিমি।

আগামী ডিসেম্বরেই বিয়ে করবেন মিমি। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গেছে বলেও খবর। যদিও মিমির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রতিবারই পূজার নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মিমি। তবে এবারের আনন্দ যেন একটু অন্য মাত্রার, ভক্তদেরও তেমনই ধারণা। উৎসবের মেজাজে জমিয়ে পূজাবিপণি কাটাচ্ছেন তিনি।

পূজার আনন্দ আর বিয়ের গুঞ্জন—সব মিলিয়েই এখন খবরের শিরোনামে মিমি। এর মাঝেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির ব্যস্ততা আর বিয়ের প্রস্তুতি সামলে ঠিকই পূজার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। 

আরও পড়ুন<<>>অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’: প্রভা

প্রতিবারের মতো এবারও নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সঙ্গে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। তার সে আনন্দের দলে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীও। নাচের ছন্দে হইহই করে পূজা কাটানোর বার্তাই যেন ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে টালিপাড়ায় এখন একটাই চর্চা—আসছে ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। পাহাড়ঘেরা শহর কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। এমনকি, ঘনিষ্ঠ মহলে নাকি শুরু হয়ে গেছে নিমন্ত্রণের তোড়জোড়ও। যদিও এ বিষয়ে মিমি বা তার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়