Apan Desh | আপন দেশ

অবশেষে ফিরলেন রাইমা সেন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৩৪, ১২ এপ্রিল ২০২৬

অবশেষে ফিরলেন রাইমা সেন

ছবি: সংগৃহীত

অবশেষে হিন্দি সিনেমায় ফিরলেন রাইমা সেন। তাকে সর্বশেষ ২০২২ সালে অনুশকা শর্মা প্রযোজিত ‘মাই’ সিনেমায় দেখা গিয়েছিল। এবার হনসল মেহতা পরিচালিত ‘ফ্যামিলি বিজনেস’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

রাইমা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে ফেরাটা সহজ ছিল না। দীর্ঘ সময় লেগেছে, তবে এ প্রত্যাবর্তন নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী।

তিনি জানান, প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে অনেক ওঠাপড়া দেখেছেন। তবে বলিউডে কাজ করাও তার কাছে একেবারে আলাদা অধ্যায় বলে মনে করেন তিনি। তবে এখন তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে।

আরও পড়ুন <<>> কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন

তিনি আরও জানান, বলিউডে প্রতিযোগিতা এতটাই বেশি যে এখানে খুব বাছবিচার করে কাজ করার সুযোগ নেই। তার কথায়, এখানে আমি খুব বেশি বেছে কাজ করতে পারি না, কারণ প্রতিযোগিতা অনেক বেশি- বাংলা ইন্ডাস্ট্রির তুলনায় অনেকটাই কঠিন।

একইসঙ্গে ‘নেপোটিজম’ প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন তিনি। রাইমার মতে, পরিবার থেকে সুযোগ মিলতে পারে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে হলে নিজেকে প্রমাণ করতেই হয়। তার কথায়, ইন্ডাস্ট্রিতে শেষ পর্যন্ত টিকে থাকেন যোগ্যরাই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের