Apan Desh | আপন দেশ

বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিককে অবাঞ্ছিত ঘোষণা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৯:২৭, ২৮ জুলাই ২০২৬

বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিককে অবাঞ্ছিত ঘোষণা

ছবি : আপন দেশ

চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক তরিকুল ইসলাম ভূঁইয়াকে (সায়মন তারিক)  চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়।

বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে এ বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং চলচ্চিত্রাঙ্গণের বিভিন্ন মহল এ ঘটনার নিন্দা জানায়।

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি বদিউল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন মহাসচিব ও জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবিএম সোহেল রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগের প্রেক্ষাপটে সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সংশ্লিষ্ট দলীয় সংগঠন থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বিষয়টি নিয়ে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য দেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবির পারভেজ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মারুফ আকি, সিনিয়র পরিচালক আরমান, আসিফ, প্রযোজক ও পরিচালক মাইনুল হোসেন খোকন, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, আপ্যায়নবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, অভিনেতা বিভান বাদল, আজিজুর রহমান আজিজ, হারুনসহ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা।

বক্তারা অভিযোগ করেন, কটূক্তির ঘটনায় সায়মন তারিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বর্তমানে সংশ্লিষ্ট আইসিটি কর্তৃপক্ষের অধীনে তদন্তাধীন রয়েছে। দ্রুত সাংগঠনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে আগামী ৩ আগস্ট বিএফডিসি প্রাঙ্গণে ‘চলচ্চিত্র কালো দিবস’ পালনের ঘোষণা দেয়া হয়।

আরেও পড়ুন : সাকিবকে হারিয়ে পরীমণির রেকর্ড

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়