Apan Desh | আপন দেশ

সাকিবকে হারিয়ে পরীমণির রেকর্ড

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৯:০২, ২৮ জুলাই ২০২৬

সাকিবকে হারিয়ে পরীমণির রেকর্ড

ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক।

প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন পরীমনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এ মাইলফলক ছুঁয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দুজনের মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।

গত বছর পর্যন্ত দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একসময় সাকিব আবার এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।

দুই তারকার ফেসবুক ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।

অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়