Apan Desh | আপন দেশ

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২২:৩৫, ১১ মার্চ ২০২৬

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

কাতারে আটকে থাকা বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। এজন্য কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) দূতাবাস কাতার একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। ফ্লাইটে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে শিশু, মহিলা এবং বয়স্ক যাত্রীদের।

আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুতির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটি গুগল ফর্মের লিঙ্ক শেয়ার করেছে।

আরও পড়ুন <<>> সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রীর

অতএব, কাতারে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের দ্রুত গুগল ফর্ম পূরণ করে বিশেষ ফ্লাইটে ঢাকায় ভ্রমণের জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়