Apan Desh | আপন দেশ

বাবা হলেন নিলয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ নভেম্বর ২০২৫

বাবা হলেন নিলয়

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর। গতকাল রাতে নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির কন্যাসন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। কন্যা ও মা দুজনই সুস্থ আছেন।

কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি গতকাল রাতে ফেসবুকে পোস্ট করেন নিলয়। ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন নিলয়। 

আরও পড়ুন<<>>চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ

আরেক ফেসবুক পোস্টে তাসনুভা তাবাসসুম জানান, পবিত্র কোরআনের সুরা কাহাফ ও সুরা ওয়াকিয়া থেকে নামটি নিয়েছেন তারা। ‘রুশদা’ অর্থ হেদায়াতপ্রাপ্ত বা জ্ঞানী, মাইমানাহ অর্থ সঠিক পথের মানুষ।

এ সময়ে টিভি নাটকের শীর্ষ অভিনেতাদের একজন নিলয়। তাসনুভা তাবাসসুম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় দেখা যায় তাঁকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু