Apan Desh | আপন দেশ

যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৭ জানুয়ারি ২০২৬

যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার

আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। 

ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপে উগরে দিয়েছেন ফারিয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।

অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ।

একজন লিখেছেন, আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।

আরও পড়ুন : বর্ডার ২-এর ধাক্কায় কমল রণবীরের ধুরন্ধরের আয়

প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু