Apan Desh | আপন দেশ

দেশবাসী এবার পরিবর্তন চায়: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪০, ২৯ জানুয়ারি ২০২৬

দেশবাসী এবার পরিবর্তন চায়: জামায়াত আমীর

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন শেষে দলটির আমীর বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখে তাদের হাতেই দেশের চাবি উঠবে। 

তিনি বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। 

আরও পড়ুন<<>>ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ

নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়। বাংলাদেশ আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমীর বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। 

এরপর তিনি ঢাকা-১৫ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ