Apan Desh | আপন দেশ

পুরা বিশ্ব আমাকে চেনে: নিপুণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ১ এপ্রিল ২০২৪

পুরা বিশ্ব আমাকে চেনে: নিপুণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।

মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ সম্ভাব্য প্যানেল ঘোষণা করেন। নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না- এটার নিয়মও আছে। নিয়মটা হলো আজীবন সদস্য পদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতিপ্রার্থী সেটা করেছেন।’

নিপুণ আক্তারের নামে ‘গীবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনও কোনো বাধা পাইনি। আমার গীবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা পাইনি। আমি দেখছি ইফতার খাওয়ায়ে খাওয়ায়ে আমার বদনাম করা হচ্ছে। কেনই-বা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনই-বা আমার বদনাম করছেন? 

তিনি আরও বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এ নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক