Apan Desh | আপন দেশ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার ১৫

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (০৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে থানা-পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য।

এদিকে, সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন <<>> শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অন্যদিকে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেফতার করে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলবে। জনসাধারণের নিরাপত্তা বিধানের স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়