Apan Desh | আপন দেশ

মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৩, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৫, ৯ নভেম্বর ২০২৬

মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। 

আরও পড়ুন<<>>শেখ মুজিবকে জাতির পিতা বলায় বিএনপি নেতা বহিষ্কার

নিহতের মেঝো জেঠা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। কেউ তাকে মারলে দাঁড় কামড়ানো থাকবে না, মুখ দিয়ে লালা পড়বে না। তার মানে বিকল্প কোন কিছু আছে। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়