ছবি: আপন দেশ
নওগাঁর মান্দায় অবৈধ চোলাইমদ সেবন ও জুয়ার আসরে জড়িত থাকার অভিযোগে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় কিলো-৬ ডিউটি পালন করছিলেন। এ সময় রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের শ্রী নিশীথ হাওলাদারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে মাতলামি করছেন।
এসমন সংবাদ পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে চোলাইমদ সেবন করে মাতলামি করার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন<<>>রংপুর বিভাগে অনুদান পেলেন ৫৪ সাংবাদিক
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।
এ বিষয়ে মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































