Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ৯ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দুটি এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির (৪০) এবং গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের ওফাজদ্দিন বেপারীর ছেলে আলেম বেপারী (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির ১২/২৬ নম্বর মাদক মামলার আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে এলাকায় বিক্রির অভিযোগ রয়েছে।

অপরদিকে, আলেম বেপারী ১৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনিও আত্মগোপনে ছিলেন। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দুই আসামির অবস্থান শনাক্ত করে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের চৌকস দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধ দমনে কাউকে ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওসি আরও জানান, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়