Apan Desh | আপন দেশ

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি ছাত্রদলের

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৪:৫০, ১৩ জুন ২০২৬

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি ছাত্রদলের

ছবি: আপন দেশ

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শনের দাবি জানিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে শনিবার (১৩ জুন) দুপুরে শাখা ছাত্রদল রুটিন দায়িত্ব প্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা। স্মারকলিপিতে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষর করেন।

এতে বলা হয়, বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমীর ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চলমান FIFA World Cup-২০২৬ নিয়ে অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা উপভোগ করা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে। 

আরও পড়ুন<<>>ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে ক্যাম্পাসে এলইডি স্ক্রিন স্থাপনের মাধ্যমে FIFA World Cup-২০২৬-এর খেলাসমূহ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, যেহেতু ভাইস চ্যান্সেলর বর্তমানে বিদেশ সফরে আছেন, ছাত্রদের এ দাবি আমি তার নিকট পেশ করব। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে ছাত্রদলের যৌক্তিক এ দাবি বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, বিগত বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা থাকলেও এবারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এধরনের কোন আয়োজন দেখা যায়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে অথবা কোন ছাত্র সংগঠনের উদ্যোগে খেলা দেখানোর ব্যবস্থা করা হলেও ইবিতে কোন আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়