ছবি: আপন দেশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো. আনিছুর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
অধ্যাপক মো. আনিছুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন <<>> বাকৃবিতে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থী পেলেন ভর্তি হওয়ার সুযোগ
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল ‘এনভায়রনমেন্টাল এথিকস: এ ক্রিয়েটিভ সিনথেসিস’।
১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকসহ বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































