Apan Desh | আপন দেশ

মাউশির সামনে বিক্ষোভ, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ৩০ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:২৮, ৩০ নভেম্বর ২০২৫

মাউশির সামনে বিক্ষোভ, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি

মাউশির লোগো

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
 
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হচ্ছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এ ছাড়া দাবি আদায় না হলে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 
 
এর আগে ২০১৫ সালে একবার পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবায়িত হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান