Apan Desh | আপন দেশ

জিয়া পরিষদের পদ হারালেন রাবি প্রফেসর এনামুল

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৮, ৭ নভেম্বর ২০২৫

জিয়া পরিষদের পদ হারালেন রাবি প্রফেসর এনামুল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি প্রফেসর এনামুল হকের সভাপতি পদ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসের উপর যে মন্তব্য করেছেন অধ্যাপক ড. এনামুল। এতে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারণে অধ্যাপক এনামুল হকের পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১নং সহ-সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন<<>>প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবি রাবিতে মানববন্ধন

এদিকে গত দুইদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছিলেন রাজনীতির ৪৫ বছরের পথচলায়, সবচেয়ে বড় ত্যাগ ছিল আমার পরিবার। রাজনীতির মঞ্চে করতালি পেয়েছি অনেক কিন্তু ঘরে ফিরে শুনেছি শূন্য নিস্তব্ধতা। পরিবারের হাসি ফেলে রেখে, দেশের মানুষকেই পরিবার বানিয়েছিলাম। সবার আগে বাংলাদেশ।

শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক এনামুল হক কমেন্ট করেন লক্ষ্য অর্জনে আপনি ভুল পথে হেঁটেছেন। সততা, নিষ্ঠা, নৈতিকতা, সাহসিকতা, অজস্র পরিশ্রম, লিডার শীপ এগুলো বর্তমানে বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করেনা।

এ বিষয়ে জানতে চেয়ে প্রফেসর এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch