ছবি: আপন দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেছেন, নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় জামায়াতের নেতাকর্মীরা ব্যালটে সিল দেয়ার চেষ্টা করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুলে (১৯০ নং ভোট কেন্দ্র) এ ঘটনা ঘটে।
জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। আসনটিতে তাদের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, কোনো কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেনি এবং ওই নামে কোনো নেতা আমাদের কাছে নেই।
বিএনপির অভিযোগ অনুসারে, বুধবার রাতে ধনকুন্ডা পপুলার হাই স্কুল কেন্দ্রে ভোটকক্ষের মেঝেতে ব্যালট ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত বলে বিএনপি দাবি করেছে। তবে কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কাজের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী জানিয়েছেন।
আরও পড়ুন <<>> ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা নিশ্চিত করেছেন, ব্যালট সংখ্যা ভোটার তালিকা অনুযায়ী ঠিক আছে এবং কোনো রাজনৈতিক দল বা বাহ্যিক কেউ বৈধ প্রক্রিয়া ব্যাহত করেননি।
বিএনপি এজেন্টরা বলেন, ভোটকেন্দ্রে বাইরে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে জামায়াতের লোকজন ছিল, যা তাদের সন্দেহ বাড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রশাসন বিষয়টি যাচাই করেছে এবং ভোট প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































