Apan Desh | আপন দেশ

পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব–নিকাশের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওমানের হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামি মাস শাবান পূর্ণ হবে। এরপর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী শাবান মাসের ২৯ তারিখে ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগেই বা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন সন্ধ্যায় খালি চোখে চাঁদের ক্ষীণ বাঁকা অংশ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন <<>> নেতা নির্বাচন নিয়ে ইসলাম কী বলে

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান মাস শুরুর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়